সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সবুজ হয়ে উঠছে সাহারা মরুভূমি

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৪ ১২:১৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৪ ১২:১৯:৪৪ পূর্বাহ্ন
সবুজ হয়ে উঠছে সাহারা মরুভূমি
সুনামকণ্ঠ ডেস্ক :: আফ্রিকার বিশাল সাহারা মরুভূমির নাম শুনলেই মরুভূমির ধু ধু প্রান্তরের কথা মনে পড়ে। পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চল হিসেবে পরিচিত সাহারা মরুভূমির কিছু অংশ ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারী বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু এলাকায় গাছপালা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে সাহারা মরুভূমিতে সবুজ গাছের প্রমাণ মিলেছে। জানা গেছে, ৭ ও ৮ সেপ্টেম্বর ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পশ্চিম আফ্রিকার বিশাল অংশে প্রচুর বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির ফলে সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে নতুন করে উদ্ভিদ জন্মেছে। ফলে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার শুষ্ক স্থান সবুজ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের জলবায়ু গবেষক সিলভিয়া ত্রজাস্কা জানিয়েছেন, গাছগুলোর মধ্যে নদীর তলদেশে থাকা ঝোপঝাড় ও সাধারণ গাছও রয়েছে। গবেষণায় দেখা গেছে, বৃষ্টির কারণে সাহারা মরুভূমির বিভিন্ন অঞ্চলে গাছ দ্রুত বেড়ে ওঠে। উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের সভাপতি পিটার ডি মেনোকাল জানিয়েছেন, আফ্রিকার এ অংশে যখন ভারী বৃষ্টি হয়, তখন উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে উদ্ভিদের উপস্থিতিও সহজে দেখা যায়। সূত্র: এবিসি নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য