সুনামগঞ্জ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে”

আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩১:০৮ পূর্বাহ্ন
আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে নিউ মিলন ক্লাব আমবাড়ি বাজারের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে আমবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকার পূরণে ইতিমধ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। দেশ ও জনগণের উন্নয়নে বিএনপি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখে। খেলাধুলার উন্নয়নে তিনি সবসময় যুবসমাজের পাশে আছেন বলে জানান। এ সময় তিনি আমবাড়ি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। নিউ মিলন ক্লাবের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ স¤পাদক রাকিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হক নমু, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আহমদ, ক্লাবের সহসভাপতি আফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম এবং ক্লাবের সাধারণ স¤পাদক নূরউদ্দিন। এ সময় প্রবীণ সাংবাদিক এম এ করিম লিলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাবসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী ম্যাচে দুই দলের খেলা উপভোগ করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ