সুনামগঞ্জ জনউদ্যোগ কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন
- আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জনউদ্যোগ কমিটির নতুন আহ্বায়ক হিসেবে কবি ও লেখক সুখেন্দু সেন নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত কমিটির ষান্মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গত ছয় মাসে কমিটির বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা, জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জনউদ্যোগ কমিটির কার্যনির্বাহী সদস্য মানব বৌধুরী, জাহাঙ্গীর আলম, অ্যাড. মতিয়া বেগম, শামস শামীম, অ্যাড. এআর জুয়েল, বুরহান উদ্দিন, রাজু আহমদ, মোশফিকুর রহমান স্বপন, ইফতেখার সাজ্জাদ পিয়ালসহ অন্যান্য সদস্যরা। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।
সভায় বক্তারা জনস্বার্থে কমিটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন আহ্বায়ক সুখেন্দু সেনের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ