সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
সাম্প্রদায়িক অপশক্তিকে দমনের আহ্বান

শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৯:৩৫:৩৬ পূর্বাহ্ন
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহের প্রতি অবমাননা ও সারাদেশে মন্দির গুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। শনিবার সকালে শহরের আলফাত স্কয়ারে জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে এবং কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল বণিক। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, মতিলাল চন্দ, হিমাদ্রী রায়, অ্যাডভোকেট কুশল রাজ পাল, জীবন কৃষ্ণ দাস, স্বপন কুমার বর্মণ, সুরঞ্জিত চৌধুরী, ডা. বিজন কান্তি দে, সুবিমল চক্রবর্তী চন্দন, রিপন বৈদ্য, রিংকু চৌধুরী, বিজন সরকার ও প্রীতম সাহা। কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি সনাতন ধর্ম কমপ্লেক্সে ৮১ ফুট উচ্চতার শ্রী রামচন্দ্রের বিগ্রহ নির্মাণকাজ চলছিল। কিছু গোষ্ঠীর বিরোধিতা ও হুমকির মুখে কর্তৃপক্ষ সাময়িকভাবে নির্মাণকাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, গত কয়েকদিন ধরে দেশের একটি চিহ্নিত সাম্প্রদায়িক শক্তি গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ট্যাগ দিয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যা যেকোনো মুহূর্তে বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিতে পারে। একটি স্বাধীন রাষ্ট্রে এ ধরনের উসকানিমূলক কর্মকা- কোনোভাবেই কাম্য হতে পারে না। বক্তারা অনতিবিলম্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং এই অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে দেশের সকল অসাম্প্রদায়িক নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোকে এই বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দেশে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার চৌধুরী আচল, সুপন সেনগুপ্ত, বিপ্লব দেব, ঝন্টু দাস, দেবব্রত দাস, পংকজ কুমার দে, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, অংশু সেন, দীপক চৌধুরী, অভিজিৎ চৌধুরীসহ কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস