সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:২৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:২৩:৩৪ পূর্বাহ্ন
বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আকস্মিক পাহাড়ি ঢলে সীমান্ত এলাকার রাস্তাঘাট, হাটবাজার, ঘরবাড়ি প্লাবিত হয়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। এসব এলাকায় ঢলের পানি দ্রুত নেমে যাবার পর ক্ষয়-ক্ষতি দৃশ্যমান হয়ে ওঠেছে। এ নিয়ে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল জাতীয় সংসদে বক্তব্য দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, রবিবারের পাহাড়ি ঢলে তার এলাকার ২-৩শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে জানায় ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে সুনামগঞ্জের সীমান্ত এলাকার বিভিন্ন পাহাড়ি ছড়া ও নালা দিয়ে প্রবল বেগে পানি নামছে। যে কারণে সীমান্ত এলাকায় তাৎক্ষণিক পানি বৃদ্ধি পেয়ে অবকাঠামোর ক্ষয়-ক্ষতি হচ্ছে। উজানের পাশাপাশি ভাটিতেও বৃষ্টিপাত হচ্ছে। সূত্র জানায়, সুনামগঞ্জের লাউড়েরগড় সীমান্তে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও সুনামগঞ্জের উপরে মেঘালয় সীমান্তের মাউসিনরামে ৫২৬ মিলিমিটার, মাউকিয়াতে ৩৮৫ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই তিনটি এলাকার বৃষ্টিপাতের পানি সরসারি সুনামগঞ্জের বিভিন্ন পাহাড়ি নদ-নদী দিয়ে সুনামগঞ্জে নামছে। এসময় প্রবল পাহাড়ি ¯্রােতের সৃষ্টি হয়েছে। এছাড়াও আগামী ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে পাউবো। পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও, চাঁনপুর সীমান্ত এলাকায় প্রবল বেগে ঢল নেমেছে। ঢলের কারণে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ডুবন্ত সড়কের কিছু অংশ ডুবে যাতায়াত বিঘিœত হচ্ছে। পাউবো জানায়, পাহাড়ি ঢল ও বর্ষণে দ্রুত পানি বাড়ছে। তবে বিকেল ৬টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিসহ মেঘালয়ের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়েছে। যে কারণে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বেড়েছে। পাহাড়ি ঢলের পানি সরাসরি সীমান্তের বিভিন্ন খাল ও নদী দিয়ে ভাটিতে নামছে। পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত থাকবে। এদিকে রবিবার বিকেলে জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল তার বক্তব্যে বলেছেন, তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের সীমান্তে পাহাড়ি ঢলে রাস্তাঘাট অবকাঠামোসহ অন্তত ২-৩শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পিকারের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে পানির সমতল আরও বাড়তে পারে। এ কারণে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর