সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় চুরির অভিযোগকে কেন্দ্র করে এক যুবককে গণপিটুনি দেওয়ার পর তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগানোর আগে পরিবারের সদস্যদের বের করে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নের পাখিজান গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শহীদ মিয়া (৩৫) ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। গণপিটুনিতে তিনি গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘিরপার দাখিল মাদ্রাসা থেকে দুটি ব্যাটারি ও একটি সাউন্ড বক্স চুরির অভিযোগ ওঠে শহীদ মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে তার বাড়িতে যান। এ সময় অভিযুক্তের বাড়ি থেকে চুরি হওয়া ব্যাটারি ও সাউন্ড বক্স উদ্ধার করা হয় বলে দাবি করেন উপস্থিত লোকজন। একপর্যায়ে উত্তেজিত লোকজন শহীদ মিয়াকে ধরে গণপিটুনি দেয়। পরে তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর পেয়ে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ঘরের বেশির ভাগ আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। বিশ্বম্ভরপুর থানার তদন্ত কর্মকর্তা ওলী আশরাফ খান জানান, মাদ্রাসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে শহীদ মিয়ার বাড়িতে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় শহীদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, চুরির ঘটনায় দীঘিরপার দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী