সুনামগঞ্জ , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

লন্ডনে ‘হামলার’ মামলায় কী হতে পারে হাসনাত আব্দুল্লাহর

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হতে পারে হাসনাত আব্দুল্লাহর
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে ঘটা হামলার ঘটনায় এনসিপি নেতা ও বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নাম উঠে এসেছে একজন সাক্ষীর হাতে লেখা বিবৃতিতে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বক্তব্য দিতে অনুরোধ করেছে। হাসনাত শনিবার রাতে একজন আইনজীবীসহ উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন বলে জানাগেছে। প্রাপ্ত নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত শুক্রবার ক্যামব্রিজ শহরে। এফএক্স১৬ এইচএমডি রেজিস্ট্রেশন নম্বরের একটি সাদা রঙের গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজনকে তিনি হাসনাত আব্দুল্লাহ হিসেবে শনাক্ত করেছেন বলে একজন সাক্ষী উল্লেখ করেছেন। জানাগেছে, ঘটনাস্থলে প্রথমে বাকবিত-া শুরু হয়। পরে গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে এক ব্যক্তিকে ঘিরে ধরেন। অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে তাকে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এক প্রত্যক্ষদর্শীর বিবরণে বলা হয়েছে, তিনি কাছাকাছি একটি বাসা থেকে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুনে জানালা দিয়ে বাইরে তাকান। তিনি কয়েকজন মিলে এক ব্যক্তিকে টানাহেঁচড়া করতে দেখেছেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বিকাল ৪টা ১৯ মিনিটের কিছু আগে ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। সাক্ষী দাবি করেছেন, গাড়িটি চলে যাওয়ার আগে তিনি এর রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলতে সক্ষম হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত গাড়ি থেকে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির ভিডিও ধারণ করা হচ্ছে। ভিডিওতে তাকে গাড়ির পেছনে অনুসরণ করতে দেখা যায়। অভিযোগ রয়েছে, পরে একটি পর্যায়ে গাড়ি থামিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভুক্তভোগী জুবায়ের আহমেদের অভিযোগ, এসময় তাকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। হাসনাতকে তিনি এই ঘটনায় দায়ী করেছেন। জুবায়ের ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানাগেছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে হাসনাত আব্দুল্লাহকে আইনি সহায়তা দেওয়া একজন আইনজীবী বলেন, “পুলিশ তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার বিষয়ে তথ্য ও বক্তব্য চেয়েছে। তিনি তার বক্তব্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেছেন।” এই বিষয়ে এনসিপি অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। সংগঠনটি এই ধরনের কর্মকা-ের নিন্দা জানিয়েছে। ঘটনার বিষয়ে ক্যামব্রিজ পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে হাইকমিশনের একজন কর্মকর্তা বলেন, “তারা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত নন। পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। কমিউনিটির মানুষের কাছ থেকে শনিবার তারা ঘটনাটি জেনেছেন।” এদিকে এই ঘটনার ব্যাপারে যুক্তরাজ্যের স্বনামখ্যাত ব্যারিস্টার নাশিদ রহমান রবিবার গণমাধ্যমকে বলেন, হাসনাতের এই ঘটনায় দুই পক্ষই অভিযোগ করেছে। এই ঘটনায় এবিএস অভিযোগ হতে পারে। শারীরিক আঘাতের সাক্ষ্য-প্রমাণ আছে কিনা - সেটা দেখা হবে। তারপর ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে সাক্ষ্য-প্রমাণসহ রিপোর্ট দেওয়ার পর তারা মামলার উপযোগিতা আছে কিনা তা যাচাই করবে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শী, রাস্তায় কোনো পথচারী বা গাড়ি চালকের সাক্ষ্য নেওয়া হবে।” তিনি আরও বলেন, “হাসনাত আবদুল্লাহ নন, যে কেউ ভিজিট ভিসায় ব্রিটেনে এসে যদি কোনও ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রমাণ হয়, তাহলে পরবর্তী সময়ে তার ভিসা পাওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় নেমে আসবে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি