সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম

যাদুকাটা ও ধোপাজান বালু-পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিল করে সরকারি ক্রয়-বিক্রয় কেন্দ্র চালুর দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন
যাদুকাটা ও ধোপাজান বালু-পাথর মহাল ইজারা পদ্ধতি বাতিল করে সরকারি ক্রয়-বিক্রয় কেন্দ্র চালুর দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: যাদুকাটা ও ধোপাজান বালু-পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিল করে সরকারিভাবে ক্রয়-বিক্রয় কেন্দ্র চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়া, সহ-সভাপতি সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সদস্য আবুল বাশার, মরম আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভাটির জনপদ সুনামগঞ্জের হাওরাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবিকার অন্যতম অবলম্বন যাদুকাটা ও ধোপাজান বালি-পাথর মহাল। জেলার অধিকাংশ উপজেলা বছরের প্রায় আট মাস পানির নিচে থাকায় এ সময় বিপুল সংখ্যক কৃষক পরিবারের সদস্যরা বারকি শ্রমিক হিসেবে বালি-পাথর আহরণের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, যুগ যুগ ধরে স্থানীয় শ্রমিকরা পরিবেশবান্ধব উপায়ে বেলচা, বালতি ও নেট ব্যবহার করে বালি, পাথর ও কয়লা আহরণ করলেও বর্তমানে একটি সংঘবদ্ধ চক্র অবৈধ ড্রেজার, বোমা মেশিন ও বিভিন্ন খননযন্ত্র ব্যবহার করে ব্যাপকভাবে বালি-পাথর উত্তোলন করছে। এতে নদীর গভীরতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, নদীভাঙন দেখা দিচ্ছে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্মারকলিপিতে আরও বলা হয়, অবৈধ খননযন্ত্র ব্যবহারের ফলে হাজার হাজার বারকি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা সরাসরি মহালের ভেতরে প্রবেশ করে বালি-পাথর উত্তোলন করায় ছোট বারকি নৌকার ব্যবহার কমে গেছে এবং শ্রমিকদের কর্মসংস্থান সংকুচিত হয়েছে। বারকি শ্রমিক নেতারা দাবি করেন, বর্তমান ইজারা পদ্ধতির কারণে একদিকে পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে স্থানীয় শ্রমজীবী মানুষ জীবিকার সংকটে পড়ছেন। তাই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং অবৈধ খনন বন্ধে ইজারা ব্যবস্থা বাতিল করে সরকারিভাবে বালি-পাথর ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু করা প্রয়োজন। স্মারকলিপিতে সরকারিভাবে ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু, শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণ, বারকি শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন বন্ধ এবং মহালের ভেতরে ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা, ট্রাক, ভ্যান ও লরির প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, যাদুকাটা ও ধোপাজান মহালকে অবৈধ খননযন্ত্রের হাত থেকে রক্ষা করা না গেলে পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি হাজার হাজার শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা আরও হুমকির মুখে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক

আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক