সুনামগঞ্জ , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অসচ্ছল রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৯:৪২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৯:৪২:২৭ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অসচ্ছল রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় জামালগঞ্জ উপজেলার অসচ্ছল ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। গত ২০ জুন উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে মোট ৬৩ জন রোগীকে প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বাছাইকৃত ৩৪ জন অসচ্ছল ও দরিদ্র ছানি রোগীকে জনতা চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে লেন্স সংযোজন করে তাদের বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টি ফিরে পান। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, “ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ছানি রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়ার মতো কার্যক্রম তারই অংশ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এসব মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে ডাচ্-বাংলা ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। এদিকে, উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী, তাদের স্বজন ও অভিভাবকরা জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ক্যাশ ইনচার্জ দর্পহরি পাল, ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস