সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

জামালগঞ্জে ইউটেন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১০:০৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১০:১০:৪৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে ইউটেন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউটেন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের খেলার মাঠে ইউটেন সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় লক্ষীপুর স্পোর্টিং ক্লাব ও ইউনিকর্ন এফসি (নয়মৌজা) মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ইউনিকর্ন এফসি ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সাবেক সদস্য দীপক চন্দ্র তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দিল আহমেদ, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ দলের অধিনায়কের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন