সুনামগঞ্জ , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত

বড় বন্যার শঙ্কা নেই

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০২:১০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০২:১০:৫৯ অপরাহ্ন
বড় বন্যার শঙ্কা নেই
স্টাফ রিপোর্টার :: উজান থেকে নামা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের নদী ও হাওরগুলোতে পানি বাড়ছে। তবে গত রোববারের তুলনায় ঢলের পানি নামার তীব্রতা কমেছে। সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক থেকেও পানি নেমেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গত রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে জেলার উজানে ভারতের চেরাপুঞ্জি ও মৌসিনরামেও বৃষ্টি হয়েছে। তবে রোববার রাতে উজানে বৃষ্টি কম হওয়ায় ঢলের পানি এখন তুলনামূলক কম নামছে। সোমবার সকাল ৯টায় পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ১৮ মিটার। সেখানে পানির বিপৎসীমা ৭ দশমিক ৮০ মিটার। অর্থাৎ পানি এখনো বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচে আছে। তবে ভারী বৃষ্টি ও উজান থেকে ব্যাপক ঢল নামলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হবে। এতে নদী ও হাওরে পানি বাড়বে। কোথাও কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে। তবে বড় বন্যার কোনো শঙ্কা নেই। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত ও রবিবার সকালে নামা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সীমান্তবর্তী সদর, তাহিরপুর, ছাতক, দোয়ারাবাজার ও মধ্যনগর উপজেলার যেসব রাস্তাঘাট, হাটবাজার ও মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছিল, সেসব স্থান থেকে পানি নেমেছে। তবে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কলাগাঁও, চানপুর, চারাগাঁও ও বড়ছড়া এলাকায় ঢলের পানির তোড়ে মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে হঠাৎ ঢলের পানি আসায় অনেকের দোকানপাটে পানি ঢোকে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। মঙ্গলকাটা বাজারের ব্যবসায়ী জাকির হোসেন জানান, হঠাৎ ঢল নেমে বাজারের কোথাও হাঁটু আবার কোথাও কোমরসমান পানি হয়ে যায়। এতে ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েন। অনেকের দোকানে পানি ঢুকে যায়। তবে রবিবার বিকেল থেকে পানি কমতে থাকে। এখন বাজার থেকে পানি নেমেছে। বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদ মিয়া জানান, উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর, শক্তিয়ারখলা ও তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকা প্লাবিত হয়। রাতে ঢলের পানি কম নামায় এসব স্থান থেকে পানি নেমেছে। সদর উপজেলার সুরমা নদীর তীরের সদরগড় গ্রামের বাসিন্দা মনির উদ্দিন বলেন, রাতে বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি কম হওয়ায় নদীর পানি বেশি বাড়েনি। সুনামগঞ্জে হাওরে মাছ ও নৌ যাতায়াতের সুবিধার জন্য স্বাভাবিক বন্যার দরকার আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা

হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা