সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ

হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০২:১২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০২:১২:২৯ অপরাহ্ন
হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজে অবিলম্বে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করা, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে সোমবারও বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। পরে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এসব দাবিতে গত রোববার থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার সকালে ক্লাস বর্জন করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ-সংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানান স্থানীয় লোকজন। তারা অবিলম্বে হাসপাতাল চালুর দাবি জানিয়ে বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন পঞ্চম বর্ষের আবদুল্লাহ নোমান ও ইসরাত জাহান, চতুর্থ বর্ষের তামিমা হোসেন, তৃতীয় বর্ষের শাহপরান ভুঁইয়া এবং দ্বিতীয় বর্ষের হারুনুর রশীদ ও ফারজানা আহমদ। শিক্ষার্থীরা বলেন, কলেজের ৫০০ শয্যার হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। কিন্তু এক বছর ধরে হাসপাতাল চালু হচ্ছে না। এতে তারা হাতে-কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি এলাকার মানুষও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের ভাষ্য, সবকিছু প্রস্তুত থাকলেও হাসপাতাল চালু করতে গড়িমসি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ সেবাবঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না। কর্মসূচি থেকে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, সপ্তাহে ছয় দিন ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ এবং সার্জারি, মেডিসিনসহ সব ক্লিনিক্যাল বিষয়ের জন্য যথাযথ ওয়ার্ডব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, এসব দাবি নিয়ে এর আগে তারা বারবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রণালয়েও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। কলেজের অধ্যক্ষ মুস্তাক আহমেদ ভুঁইয়া বলেন, যন্ত্রপাতি ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। এখন প্রয়োজনীয় লোকবল নিয়োগে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। সেটিও প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর