সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০২:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০২:১৪:১৮ অপরাহ্ন
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং এ বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালি এলাকায় জেলা ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন। ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ডায়ালগে স্বাগত বক্তব্য প্রদান করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আশিকুজ্জামান চৌধুরী। অ্যাডভোকেসি ডায়ালগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা সমাজে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোগ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অ্যাডভোকেসি ডায়ালগে বক্তারা বলেন, ইলেকট্রনিক ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিশু-কিশোর ও তরুণ-তরুণী ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে।
এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে জেরিন সুলতানা বলেন, পিতা-মাতার প্রত্যক্ষ তত্ত্বাবধানের অভাব অনেক ক্ষেত্রে সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সন্তানদের প্রতি পরিবারের দায়িত্বশীল আচরণ ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের আবেগ নিয়ন্ত্রণ, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের শিক্ষা দিতে হবে। তিনি বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। শিশুরা শিক্ষকদের কথা গুরুত্বসহকারে গ্রহণ করে। তাই শিক্ষকদেরও প্রযুক্তির সুফল ও কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, কমিউনিটি ভলান্টিয়ার, আইনজীবী, গণমাধ্যমকর্মী এবং র্ব্যাকের বিভিন্ন কর্মসূচির আঞ্চলিক, জেলা ও এলাকা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী