স্টাফ রিপোর্টার::
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ গর্ভবতী মায়েদের অংশগ্রহণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে ইউনিসেফ(সুশীলন)র সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা জোরদারে বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহেদুল আলম ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সুবর্না আক্তার শেলি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. আলমগীর মিয়া এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিন।
বক্তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
নিরাপদ মাতৃত্ব দিবসে জামালগঞ্জে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ
- আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১১:১৬:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১১:১৭:১৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ