সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

ধর্মপাশায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৩২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৩২:৪০ পূর্বাহ্ন
ধর্মপাশায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার লক্ষণখলা গ্রামে নিজ বসতবাড়ির সামনে থাকা ডোবার পানি থেকে মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাসমান অবস্থায় কেয়া মণি নামের দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। সে ওই গ্রামের মৎস্যজীবী রিপন মিয়ার মেয়ে। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষণখলা গ্রামের দুই বছর বয়সী শিশু কেয়া মণি মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি উঠানে খেলাধুলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সে নিজ বাড়ির সামনে ডোবার পানিতে তলিয়ে যায়। পরে বেলা ১২টার দিকে ভাসমান অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করে বেলা সোয়া একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী