সুনামগঞ্জ , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

কমিউনিটি ক্লিনিকের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চিকিৎসাসামগ্রী লোপাট

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৯:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ১০:০৯:০৯ পূর্বাহ্ন
কমিউনিটি ক্লিনিকের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চিকিৎসাসামগ্রী লোপাট
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার হকনগর কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ক্লিনিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা এবং বিপুল পরিমাণ চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। ক্লিনিক ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩টায় হকনগর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. কামরুল ইসলাম প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান। পরবর্তীতে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় তিনি ক্লিনিকে এসে দেখতে পান যে, তার অফিস কক্ষের তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে। সিএইচসিপি কামরুল ইসলাম জানান, চোরচক্র ক্লিনিকের ভেতরে প্রবেশ করে তার অফিস কক্ষের ড্রয়ারে রাখা নগদ ১৫ হাজার টাকা লুট করে। এছাড়া ক্লিনিকে থাকা সরকারি বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধপত্র, রক্তচাপ মাপার মেশিন এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিনসহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। সরকারি মালামাল উদ্ধার এবং এই চুরির সাথে জড়িত চোরচক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স