সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আটক প্রিন্স রায় দীপ্তকে আদালতে প্রেরণ

মুহাম্মদ সাঃ কে কটুক্তিকারী আটক প্রিন্স রায় দীপ্ত'র ফাঁসির দাবীতে জনতার বিক্ষোভ

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৪:০৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৪:০৬:১৪ অপরাহ্ন
মুহাম্মদ সাঃ কে কটুক্তিকারী আটক প্রিন্স রায় দীপ্ত'র ফাঁসির দাবীতে জনতার বিক্ষোভ
স্টাফ রিপোটার::
সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি কারী যুবক প্রিন্স রায় দ্বীপ্ত (১৯)কে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে তার বিরুদ্ধে পেনাল কোড ২৯৫ তৎসহ সাইবার সুরক্ষা আইন ২৬ ধারা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সকালে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলা বাদাঘাট বাজার থেকে অভিযোক্ত দ্বীপ্ত রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ। পরে রাতে সুনামগঞ্জ ডিবি পুলিশের হেফাজতে দেয়া হয়। দ্বীপ্ত রায় (২২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে ও বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।
এদিকে,ওই যুবকের ফাঁসির দাবিতে উত্তেজিত ছাত্র জনতা সহ সর্বমহলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। খোঁজ নিয়ে জানা গেছে,দুপুরের দিকে আটক দ্বীপ্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজের আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে কটুক্তি করে পোস্ট ও কমেন্টস করে। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উত্তেজিত হয়ে পড়ে এলাকায় মুসলমানসহ সর্বস্তরের মানুষজন।ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনগন বাদাঘাট বাজার সহ আশপাশের বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে প্রিন্স রায় দীপ্ত বাদাঘাট বাজারে আসলে উত্তেজিত জনতা তার উপর হামলা চালায়। এসময় একটি দোকানে আশ্রয় নিয়ে রক্ষা পায় দ্বীপ্ত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আইনের মাধ্যমে কঠিন শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হলে তাকে আটক করে থানায় নিয়ে যায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে সেখানে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ গিয়ে সবাই কে শান্ত থাকা ও আইন নিজের হাতে না তুলার আহবান জানান। এসময় তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে উত্তাল হয়ে উঠে চারদিক। অপর দিকে,উত্তেজিত জনতা দ্বীপ্ত রায়ের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে,বাদাঘাট বাজারসহ বিভিন্ন বাজারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা করে দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে। পরে পুলিশের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় এবং উত্তেজিত জনতা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন,আমরা বাদাঘাট বাজার ও গড়কাটি এলাকার সকল স্তরের মানুষের সাথে কথা বলছি এবং তারা যেন কেউই আইন নিজের হাতে তুলে না নেয় তারা আমার আহবানে সাড়া দেয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটক প্রিন্স রায় দ্বীপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানিয়েছেন,মুহাম্মদ সাঃ কে নিয়ে কটুক্তির বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা