সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

নিরাপদ শহর গড়তে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০২:১২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০২:১২:০৩ পূর্বাহ্ন
নিরাপদ শহর গড়তে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দুটি ব্যবসা প্রতিষ্ঠান - হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরির ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় সংঘটিত এ ঘটনা শুধু দুটি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির বিষয় নয়; এটি শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে। উদ্বেগের বিষয় হলো, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে শহরে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সদর মডেল থানার সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে চুরি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ ধারাবাহিক অপরাধমূলক কর্মকা-ের পরও অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং অপরাধীদের মধ্যে এক ধরনের দায়মুক্তির সংস্কৃতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চোরেরা যে কৌশলে ছাদের টিন খুলে সিলিং ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করেছে, তা পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দেয়। শহরের কেন্দ্রস্থলে এমন ঘটনা সংঘটিত হওয়া প্রমাণ করে যে অপরাধীরা বেশ সাহসী হয়ে উঠেছে। ব্যবসায়ীরা তাদের পুঁজি ও স¤পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। একটি শহরের অর্থনৈতিক কর্মকা- সচল রাখতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাতের টহল জোরদার, সিসিটিভি নজরদারি কার্যকর করা এবং ব্যবসায়ী ও নাগরিকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন। চুরির মতো অপরাধ বারবার ঘটলেও যদি অপরাধীরা ধরা না পড়ে, তাহলে জনগণের আস্থা ক্ষুণœ হওয়া স্বাভাবিক। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাম্প্রতিক চুরির ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। নিরাপদ শহর গড়ে তোলা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এটি প্রশাসন, ব্যবসায়ী সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত দায়িত্ব। তবে নেতৃত্ব দিতে হবে রাষ্ট্রকেই। নাগরিকের জানমাল রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই সেই দায়িত্বের যথাযথ প্রতিফলন ঘটবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী