সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০২:১৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০২:১৫:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু না হওয়ায় শিক্ষার্থীদের রাজপথ অবরোধ ও আন্দোলনের বিষয়টি বুধবার জাতীয় সংসদে উঠেছে। তবে বিষয়টি ‘পয়েন্ট অব অর্ডার’-এর আওতাভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারিত নোটিশ দেয়ার পরামর্শ দিয়েছেন ¯িপকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২৪ জুন) বিকাল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনের একপর্যায়ে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সংকটটি তুলে ধরেন। সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা আজকে তিন দিন যাবৎ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সেখানে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০০ শয্যার হাসপাতালটি এখনও চালু করা হয়নি। ফলে ২০২০-২১ সেশনের ছাত্র-ছাত্রীরা, যারা এখন এমবিবিএস ডাক্তার হওয়ার পর্যায়ে চলে গেছে, তাদের কোনো ব্যবস্থা না হওয়ায় শত শত শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজপথে থাকা এই কোমলমতি ছাত্র-ছাত্রীদের পক্ষে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সু¯পষ্ট বক্তব্য আশা করি। কলিম উদ্দিন মিলনের বক্তব্যের পর ¯িপকার হাফিজ উদ্দিন আহমদ এটিকে ‘পয়েন্ট অব অর্ডার’ হিসেবে গ্রহণ না করে বলেন, মাননীয় সদস্য, এটা তো কোনো পয়েন্ট অব অর্ডার হলো না। পয়েন্ট অব অর্ডার হবে সংসদের চলমান বিষয়ের ওপরে। আপনি বাজেট নিয়ে বক্তব্য দেয়ার সময় এটি বলতে পারতেন। সারা দেশে চলমান নানা আন্দোলনের প্রসঙ্গ টেনে ¯িপকার কিছুটা ক্ষোভের সুরে বলেন, এরকম মিটিং, মিছিল, অবরোধ, তারপরে মানববন্ধন- এতো বাংলাদেশের বিধিলিপি, শত শত হাজার হাজার চলছে এই মুহূর্তে। প্রেস ক্লাবের সামনে দেখেন শিক্ষকরা আমার কাছে এসেছিলেন, আজকে আরও অন্যান্য ইয়ে আছে। তিনি সংসদ সদস্যকে উদ্দেশ্য করে আরও বলেন, এগুলো আপনারা বক্তব্যের মধ্যে বলবেন বা নোটিশ দেবেন। মাননীয় মন্ত্রীর কাছে আপনি একটা নোটিশ দেন, মাননীয় মন্ত্রী নিশ্চয়ই এটা বিবেচনা করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী