সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা

ছাতকে নির্মাণাধীন দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:৫৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১০:৫৮:১৩ পূর্বাহ্ন
ছাতকে নির্মাণাধীন দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে মানববন্ধন
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার গোয়ালগাঁও-আমবাড়ি সড়কে নির্মিত ও নির্মাণাধীন দুটি সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) উঁচু ও প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক-কো¤পানীগঞ্জ (গোয়ালগাঁও-আমবাড়ি) সেতু এবং ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতুর সংযোগ সড়ক নিচু করে নির্মাণ করা হচ্ছে। ফলে সামান্য পানি বৃদ্ধি পেলেই সড়কের কিছু অংশ তলিয়ে যায়। বর্ষা বা বন্যার সময় পানি আরও বৃদ্ধি পেলে পুরো সংযোগ সড়ক পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা জানান, এতে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন গুরুত্বপূর্ণ দুটি সেতু বর্ষা মৌসুমে কার্যত অকার্যকর হয়ে পড়বে এবং জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে। তারা প্রকল্পের প্রাক্কলন সংশোধন করে বর্তমান লেভেল থেকে অন্তত ২ মিটার উঁচু ও প্রশস্ত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান। মানববন্ধনে নির্মাণকাজে নি¤œমানের পাথর ব্যবহারের অভিযোগও তোলা হয়। বক্তারা বলেন, নিুমানের নির্মাণসামগ্রী ব্যবহার বন্ধ করে নির্ধারিত মানস¤পন্ন পাথর ও অন্যান্য উপকরণ দিয়ে কাজ স¤পন্ন করতে হবে, যাতে প্রকল্পের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি ও স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ স¤পাদক নাজমুল হাসান জুয়েল এবং সমাজকর্মী হাফিজ সোহেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ব্যবসায়ী ফরিদ আহমদ, ইমতিয়াজ তপু, জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, পরিকল্পনাগত ত্রুটির কারণে উন্নয়ন প্রকল্পের সুফল যেন নষ্ট না হয়, সেজন্য সংযোগ সড়কের উচ্চতা বৃদ্ধি, প্রশস্তকরণ এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার