সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ধর্মপাশায় পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:০২:০০ পূর্বাহ্ন
ধর্মপাশায় পরামর্শ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, টিকাদান ও সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সুশীলনের প্রজেক্ট কো-অর্ডিনেটর আলমগীর মিয়ার সঞ্চালনায় এবং ডা. মাজেদুল হাসান পিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। সভায় আরও বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিস পাল, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম নাজমুল হক, জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য সাহেনা আক্তার, সাংবাদিক তনয় কান্তি চক্রবর্তী পিন্টু, সুশীলনের উপজেলা সমন্বয়ক আব্দুল মালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনি রায় বলেন, হাওর অঞ্চলে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি দপ্তর গুরুত্বের সঙ্গে এ হাওরবেষ্টিত অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করছে। ইউনিসেফের সহযোগিতায় সুশীলন মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, টিকাদান ও সুস্থতা বিষয়ে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরও বলেন, সুশীলনের সঙ্গে যারা কাজ করছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুশীলনের কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সভায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিয়মিত টিকাদান কর্মসূচির গুরুত্ব, কিশোর-কিশোরীদের পুষ্টি ও সুস্থতা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী