সুনামগঞ্জ , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১১:০৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১১:১২:০৫ পূর্বাহ্ন
শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। গানে গানে ও আলোচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজরুল ইসলামকে স্মরণ করা হয়। বুধবার বিকেলে সুনামগঞ্জ শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও শিশু একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন। দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদের সভাপতিত্বে ও শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীম, এপিপি জয়শ্রী দে বাবলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কোনও গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। কোনও বিভক্তিরেখায় তাদের ফেলা যাবেনা। তারা বাঙালির সার্বজনীন ব্যক্তিত্ব। তাদেরকে হৃদয়ে মর্মে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। কোনও ক্ষুদ্রতা দিয়ে তাদের বিচার না করে তাদের অমর সৃষ্টি সাহিত্য দিয়েই মূল্যায়ন করতে হবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন এই পৃথিবীতে তারা প্রাসঙ্গিক ও সময়োপযোগী হয়ে থাকবেন। বক্তারা নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন দর্শন, মানবতাবোধ ও দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। আলোচনাসভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স