ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার
- আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ১০:৩৭:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ১০:৩৭:০২ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম ও বীর উত্তর গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘরের ভেতর থেকে সোহেল মিয়া (৪৫) ও জনি মিয়া (২৫) নামের দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন জানান, অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের সোহেল মিয়ার বিরুদ্ধে গতবছরে এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের জনি মিয়ার বিরুদ্ধে ২০১৭সালে থানায় পৃথক দুটি মামলা হয়। দীর্ঘদিন ধরে তারা দুইজন পলাতক ছিলেন। বুধবার বিকেল চারটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে নিজ নিজ বসতঘরের ভেতর থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি