সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

থানার সামনের সড়কের দুই দোকানে চুরি

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:২৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:২৪:৫৮ পূর্বাহ্ন
থানার সামনের সড়কের দুই দোকানে চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের মডেল থানার সামনে অবস্থিত পাবলিক লাইব্রেরি মার্কেটের দুটি মুদিদোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে দোকানের মালিক ও কর্মচারীরা দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটারের তালা ও তালার রিং ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। পাবলিক লাইব্রেরির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫০ মিনিটের দিকে মার্কেটের পেছনের দিকে এক ব্যক্তি টর্চলাইট ব্যবহার করে ঘোরাফেরা করছে এবং চুরির সুযোগ খুঁজছে। তবে তার মুখ স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। চুরির শিকার হওয়া দোকানগুলোর একটি হলো হানান চৌধুরী স্টোর। দোকানের কর্মচারী বুরহান বৃহ¯পতিবার সকাল ৮টার দিকে দোকানে এসে দেখেন শাটারের দুটি তালা ভাঙা এবং নগদ টাকা রাখার সিন্দুকটি নেই। এতে প্রায় ১০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স, ভ্যাট সংক্রান্ত কাগজপত্র, ফুড অফিসের লাইসেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ছিল। এছাড়া দোকানের অন্যান্য মালামালও চুরি হয়েছে। দোকানের মালিক আশফাক আলম চৌধুরী বলেন, সকালে কর্মচারী দোকান খুলতে এসে দেখে শাটারের তালার রিং ভাঙা। পরে দেখা যায় ক্যাশবাক্সটি সরিয়ে নিয়ে গেছে। এতে নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। একই রাতে একই মার্কেটের বিজয় স্টোরেও চুরি সংঘটিত হয়েছে। দোকানের মালিক বিপুল দাস সকালে খবর পেয়ে এসে দেখেন শাটারের দুটি তালা ভেঙে নগদ ৬৫ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিপুল দাস বলেন, সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা। নগদ ৬৫ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে। পরে বিষয়টি মডেল থানাকে জানাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বলেন, চোরকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পাহারাদার নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। তিনি জানান, আদালতের ওয়াসরুম ও পাবলিক টয়লেট থেকে স্যানিটারি সামগ্রী চুরির ঘটনায় এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে অভিযুক্ত রোহানকে গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন