সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শহরে সক্রিয় আন্তঃজেলা চোর চক্র: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:৩৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:৩৪:৫০ পূর্বাহ্ন
শহরে সক্রিয় আন্তঃজেলা চোর চক্র: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন
সুনামগঞ্জ শহরে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনা সাধারণ মানুষ, ব্যবসায়ী ও প্রশাসন - সবার জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সংঘটিত চুরির ঘটনা শুধু সম্পদের ক্ষতিই করছে না, বরং নাগরিক নিরাপত্তা নিয়ে গভীর অনিশ্চয়তারও সৃষ্টি করছে। সর্বশেষ কালীবাড়ি এলাকার একটি স্বর্ণের দোকানে চুরির সময় একজন চোরকে হাতেনাতে আটক এবং তার আন্তঃজেলা চোর চক্রের সদস্য হিসেবে শনাক্ত হওয়ার ঘটনা পরিস্থিতির ভয়াবহতাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করছে। সিসি ক্যামেরা অকার্যকর করা, মুখ ঢেকে রাখা, দলবদ্ধভাবে অভিযান চালানো এবং দ্রুত পালিয়ে যাওয়ার কৌশল থেকে বোঝা যায়, এটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং একটি সংঘবদ্ধ অপরাধচক্রের কার্যক্রম। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা থাকার তথ্যও সেই আশঙ্কাকে আরও জোরালো করে। এ ঘটনায় ইতিবাচক দিক হলো, আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত সমন্বয়ের কারণে একটি বড় ধরনের চুরি প্রতিহত করা সম্ভব হয়েছে। দোকান মালিকের সচেতনতা এবং পুলিশের তাৎক্ষণিক সাড়াও প্রশংসার দাবি রাখে। তবে প্রশ্ন হচ্ছে, একজন চোর ধরা পড়লেও দীর্ঘদিন ধরে সংঘটিত অসংখ্য চুরির পেছনে থাকা পুরো নেটওয়ার্ক কতটা দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনা যাবে? আরও উদ্বেগজনক বিষয় হলো, বহিরাগত অপরাধীদের স্থানীয় সহযোগিতা পাওয়ার অভিযোগ। যদি সত্যিই স্থানীয় কোনো চক্র আশ্রয়, তথ্য ও সহযোগিতা দিয়ে থাকে, তবে এটি শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; বরং সামাজিক অবক্ষয়েরও ইঙ্গিত। অপরাধ দমনে স্থানীয় সহযোগীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। শুধু পুলিশের ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান হবে না। ব্যবসায়ী, বাসিন্দা, বাজার কমিটি, পৌর কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে উচ্চমানের সিসি ক্যামেরা স্থাপন, রাতের টহল জোরদার, বাজার ও আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবী নিরাপত্তা ব্যবস্থা চালু এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা অপরাধ নেটওয়ার্কের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা উচিত। সুনামগঞ্জ একটি শান্তিপ্রিয় জেলা হিসেবে পরিচিত। এখানে বহিরাগত অপরাধচক্রের অবাধ বিচরণ এবং সংঘবদ্ধ চুরির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই চোর চক্রের মূল হোতাসহ স্থানীয় সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, কার্যকর বিচার এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নাগরিকদের আস্থা পুনরুার করতে হবে। এখন সময় এসেছে বিচ্ছিন্ন অভিযান নয়, বরং সমন্বিত ও টেকসই পদক্ষেপ গ্রহণের। তাহলেই সুনামগঞ্জ শহরকে সংঘবদ্ধ অপরাধচক্রের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী