সুনামগঞ্জ , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদন্ড সুজনের সংবাদ সম্মেলন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড

জামালগঞ্জে পৃথক অভিযানে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৩৯:৫৭ অপরাহ্ন
জামালগঞ্জে পৃথক অভিযানে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে পৃথক স্থান থেকে মোট ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর একটি মামলায় এক আসামি পলাতক রয়েছেন।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। ‎‎অভিযানের এক পর্যায়ে ভীমখালী ইউনিয়নের মানিগাঁও এলাকায় জায়েদ হোসেনের দোকানের সামনে মানিগাঁওগামী পাকা সড়ক থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত সাইফুল ইসলামের ছেলে মো. তোফায়েল মিয়া (২৮), ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। একই অভিযানে জামালগঞ্জ সদর ইউনিয়নের উমেদপুর গ্রামের বাসিন্দা মো. ইসকারুল মিয়ার (৪৬) বসতবাড়ির উত্তর পাশের শয়নকক্ষ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একই আইনে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। ‎এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের জহির আলমকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। ‎
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল

সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল