স্টাফ রিপোর্টার::
আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলনকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সাচনা বাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অজিত কুমার রায়।
সভায় জেলা সম্মেলনে জামালগঞ্জ উপজেলা থেকে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা, সম্মেলনকে সফল করতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শীতেষ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মধুসূদন রায় ও সুমন পাল চৌধুরী, কোষাধ্যক্ষ চন্দন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক পূজন রায় চৌধুরী, দপ্তর সম্পাদক কংকন সরকার ও প্রমোথেশ রায়, প্রচার সম্পাদক সজিব রায়, জনসংযোগ সম্পাদক রাজিব রায় ও রঞ্জন রায়, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব বণিক, সমাজকল্যাণ সম্পাদক বিমল চন্দ্র দে, নির্বাহী সদস্য সুবোধ চন্দ্র তালুকদার, নির্বাহী সদস্য ও ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস, দিগেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক রজত কান্তি তালুকদার, ভীমখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃপা সিন্ধু দত্ত, সাচনা বাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল দাস ও উত্তর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ দাস।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী জেলা সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলা থেকে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা
- আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৪০:৫৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৪৪:৫৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ