সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় ইটভাটা কর্মী নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৪৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৪৩:০৫ পূর্বাহ্ন
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ ব্র্যাক কার্যালয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী, ফেরত অভিবাসী সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ফোরাম সভায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন। সভায় আলোচনা হয়, প্রবাসবন্ধু ফোরাম প্রবাসীদের জন্য সত্যিকারের বন্ধু হিসেবে সব সময় পাশে থেকে কাজ করবে। এরই লক্ষ্যে সদস্যগণ ত্রৈমাসিক পরিকল্পনা প্রদান করেন এবং কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি সুনামগঞ্জের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রায় এবং সভা সমন্বয়ক ছিলেন পাবেল কান্তি সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স