সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন
আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা
স্টাফ রিপোর্টার :: সাহিত্য শুধু শব্দের বিন্যাস নয়, এটি মানুষের অনুভূতি, চিন্তা ও সৃজনশীলতার এক অনন্য প্রকাশ। সেই সৃজনশীল চর্চাকে আরও বেগবান করতে সুনামগঞ্জে নিয়মিত সাহিত্য আড্ডা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা এবং সাপ্তাহিক সাহিত্য আড্ডা ঘিরে শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয় পরিণত হয় সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত মিলনমেলায়। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় আয়োজিত এ সাহিত্য আড্ডায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক-প্রকাশক বিজন সেন রায়। তিনি সাহিত্যের নানামাত্রিক দিক, সমাজ গঠনে সাহিত্যচর্চার ভূমিকা এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নিয়ে প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমান ও আহমেদ নূর আলবাব সাহিত্যচর্চার বর্তমান প্রেক্ষাপট, স্থানীয় সাহিত্য আন্দোলনের সম্ভাবনা এবং লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরেন। সাহিত্য আড্ডার অন্যতম আকর্ষণ ছিল স্বরচিত কবিতা পাঠ পর্ব। এতে অংশ নেন অনুপ তালুকদার, আহমেদ নূর আলবাব, শেখ মোশাররফ হোসেন, আলমগীর শাহ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, বিকাশ চন্দ আপন, আল মমিন, আব্দুল হান্নান, আদিল আরমান ও জালাল উদ্দিন নাসিমসহ আরও অনেকে। কবিতার পঙ্ক্তিমালায় উঠে আসে প্রকৃতি, মানবতা, প্রেম, সমাজ ও সময়ের নানা অনুষঙ্গ। আড্ডা শেষে অনুষ্ঠিত হয় নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা। সভায় সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সাহিত্যচর্চার প্রসার, নতুন লেখক তৈরির উদ্যোগ এবং নিয়মিত সৃজনশীল আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী, লেখক, কবি এবং সংস্কৃতিমনা ব্যক্তিদের এ আড্ডায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান