সুনামগঞ্জ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন
আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা
স্টাফ রিপোর্টার :: সাহিত্য শুধু শব্দের বিন্যাস নয়, এটি মানুষের অনুভূতি, চিন্তা ও সৃজনশীলতার এক অনন্য প্রকাশ। সেই সৃজনশীল চর্চাকে আরও বেগবান করতে সুনামগঞ্জে নিয়মিত সাহিত্য আড্ডা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা এবং সাপ্তাহিক সাহিত্য আড্ডা ঘিরে শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয় পরিণত হয় সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত মিলনমেলায়। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় আয়োজিত এ সাহিত্য আড্ডায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক-প্রকাশক বিজন সেন রায়। তিনি সাহিত্যের নানামাত্রিক দিক, সমাজ গঠনে সাহিত্যচর্চার ভূমিকা এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নিয়ে প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমান ও আহমেদ নূর আলবাব সাহিত্যচর্চার বর্তমান প্রেক্ষাপট, স্থানীয় সাহিত্য আন্দোলনের সম্ভাবনা এবং লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরেন। সাহিত্য আড্ডার অন্যতম আকর্ষণ ছিল স্বরচিত কবিতা পাঠ পর্ব। এতে অংশ নেন অনুপ তালুকদার, আহমেদ নূর আলবাব, শেখ মোশাররফ হোসেন, আলমগীর শাহ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, বিকাশ চন্দ আপন, আল মমিন, আব্দুল হান্নান, আদিল আরমান ও জালাল উদ্দিন নাসিমসহ আরও অনেকে। কবিতার পঙ্ক্তিমালায় উঠে আসে প্রকৃতি, মানবতা, প্রেম, সমাজ ও সময়ের নানা অনুষঙ্গ। আড্ডা শেষে অনুষ্ঠিত হয় নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা। সভায় সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সাহিত্যচর্চার প্রসার, নতুন লেখক তৈরির উদ্যোগ এবং নিয়মিত সৃজনশীল আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী, লেখক, কবি এবং সংস্কৃতিমনা ব্যক্তিদের এ আড্ডায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন