সুনামগঞ্জ , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদ-দ্বীনের লাইসেন্স স্থগিত নিয়ে দলীয়করণ কেন, জামায়াতকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ সমাবেশ-গণমিছিল-স্মারকলিপি, জেলা সদরে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস চাই পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা, নকলের দায় কেন্দ্রসচিবের মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন ডিজি, আশ্বাসেও অনড় শিক্ষার্থীরা মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : এমপি কামরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : সংসদে প্রধানমন্ত্রী আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদন্ড সুজনের সংবাদ সম্মেলন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : এমপি কামরুল

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৫:৩৩ পূর্বাহ্ন
ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : এমপি কামরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, একজন অপরাধীর দায় তার নিজের, কোনো সমাজ বা ধর্মের নয়। আমরা সবাই আইন মেনে চলবো। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা অপ্রতিকর ঘটনা ঘটাবে, তাদের আইনের আওতায় আনা হবে। শুক্রবার (২৬ জুন) সকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স রায় দ্বীপ্তের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এমপি কামরুল বলেন, কোনো ধর্মই বিশৃঙ্খলা চায় না, সব ধর্মই শান্তির কথা বলে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করবো। অতীতের মতো ভবিষ্যতেও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। তিনি বলেন, একটি চক্র বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাদের সেই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের ধর্ম কখনো অন্য ধর্মকে নিয়ে বাড়াবাড়ি বা বিদ্বেষ ছড়ানোর শিক্ষা দেয় না। দ্বীপ্ত যদি কোনো ভুল করে থাকে, তার দায় ব্যক্তিগত। এজন্য পুরো একটি সম্প্রদায়কে দোষারোপ করা যায় না। আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। অতীতের মতো ভবিষ্যতেও আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করবো। এ সময় তিনি দ্বীপ্ত রায়ের মাকে আশ্বস্ত করে বলেন, এক সপ্তাহের মধ্যে তাদের ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত করে দেওয়া হবে। পাশাপাশি সরকার ও প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। সনাতন সম্প্রদায়ের সদস্যদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে এমপি কামরুল বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা সবাইকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরা। পরে এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম-ওলামা, ধর্মীয় নেতা ও ইমামদের সঙ্গে আয়োজিত এক সভায় যোগ দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগ ওঠে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে ও বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র দ্বীপ্ত রায়ের বিরুদ্ধে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে বাদাঘাট বাজার এলাকা থেকে তাকে আটক করে তাহিরপুর থানা পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও বিভিন্ন সংগঠন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পরে পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ২৯৫ ধারা এবং সাইবার সুরক্ষা আইনের ২৬ ধারায় মামলা দায়ের করে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ

থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ