সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৮:১৫ পূর্বাহ্ন
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
সুনামকণ্ঠ ডেস্ক :: ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিক¤েপ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৩৬০ জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের বের করে আনতে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা খবর রয়টার্স। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন এবং এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অন্তত ১৭২ জন। এছাড়া নিখোঁজের তালিকায় রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যেই গত শুক্রবার বিকালে ওই অঞ্চলে ৪.৯ মাত্রার একটি মৃদু আফটারশক অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপর্যয় ঘটেছে লা গুয়াইরা অঙ্গরাজ্যে। উদ্ধারের ভারী যন্ত্রপাতির তীব্র সংকট এবং সরকারি ব্যবস্থাপনার ঘাটতির কারণে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। ২৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা জেনিফার পালাসিওস জানান, লা গুয়াইরা শহরের ‘হুগো চাভেজ’ আবাসন কমপ্লেক্সের আটটি টাওয়ার ধসে পড়েছে। সেখানে তার ছয় বছর বয়সী সরাকানসহ পরিবারের ছয় সদস্য এখনো চাপা পড়ে আছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি তৎপরতা আসার আগেই স্থানীয়রা নিজেদের ঝুঁকিতে অনেককে জীবিত উদ্ধার করেছে। এখন কংক্রিটের ভারী ¯¬্যাব সরানোর জন্য জরুরি ভিত্তিতে ক্রেন প্রয়োজন। কিন্তু তা পাওয়া যাচ্ছে না। এদিকে কারাকাস ও ভ্যালেন্সিয়া থেকে মোটরসাইকেলে করে স্বেচ্ছাসেবীরা আশপাশের এলাকায় রসদ সরবরাহ করলেও রাস্তাঘাটের বেহাল দশার কারণে ত্রাণ কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রশাসন জরুরি সেবা ও নিবন্ধিত উদ্ধারকারী দল ছাড়া সাধারণ মানুষের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘের প্রাথমিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার এ জোড়া ভূমিক¤েপ লাতিন আমেরিকার দেশটিতে প্রত্যক্ষ আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৭০ কোটি (৬.৭ বিলিয়ন) ডলারে। এর মধ্যে দ্বিতীয় ভূক¤পনটি ছিল গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। অর্থনৈতিক ও মানবিক এই মহাবিপর্যয় দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সদ্য ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর প্রশাসনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রদ্রিগেজ নিজেকে রাজনৈতিক সংস্কারের অগ্রদূত হিসেবে দাবি করলেও, এ সংকটের সুষ্ঠু মোকাবেলা ও উদ্ধার কার্যক্রমে ধীরগতি তার নেতৃত্বের কার্যকারিতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এদিকে সংকটময় এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মানবিক সহায়তা সংস্থাগুলোর জোট ইন্টার-এজেন্সি স্ট্যান্ডিং কমিটি (আইএএসসি)। সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, আর্ন্তাতিক সম্প্রদায়ের উচিত হবে না এই জরুরি পরিস্থিতিকে আরো গভীর হয়ে একটি ‘বৃহত্তর মানবিক ট্র্যাজেডিতে রূপ নিতে দেয়া। বিবৃতিতে বলা হয়, এ ভূমিক¤েপর আগে থেকেই ভেনেজুয়েলার লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা, ভেঙে পড়া স্বাস্থ্যসেবা, নানা ধরণের সুরক্ষাজনিত ঝুঁকি এবং মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রে চরম সীমাবদ্ধতার মুখোমুখি ছিল। ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন করা বহু জনগোষ্ঠীর জন্য সর্বশেষ ধাক্কাটি এক চরম ‘বিপর্যয়’ নিয়ে এসেছে। বিবৃতির শেষ অংশে আইএএসসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ত্রাণ কার্যক্রম আরো জোরদার ও বিস্তৃত করার জন্য দ্রুত তহবিল সরবরাহ নিশ্চিত করার জোরালো আহ্বান জানায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী