সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ

৭ কেজি গাঁজা ও দুই লক্ষাধিক টাকাসহ ৩ নারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫১:১১ পূর্বাহ্ন
৭ কেজি গাঁজা ও দুই লক্ষাধিক টাকাসহ ৩ নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকাসহ তিন নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মুকশেদপুর মনাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- উত্তর মুকশেদপুর গ্রামের রইস উদ্দিনের স্ত্রী জলেহা বেগম, জমত আলীর স্ত্রী সখিনা বেগম এবং পুরান লাউড় গ্রামের ওয়াহাব মিয়ার স্ত্রী সামছুন্নাহার। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আস-সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (পুরান লাউড় মাদক নির্মূল কমিটি)-এর সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং নগদ ২ লাখ ১০ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিন নারীকে থানায় নিয়ে যায়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে আটক তিন নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান