সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

প্রথম আলোর মানববন্ধন : মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫৬:২২ পূর্বাহ্ন
প্রথম আলোর মানববন্ধন : মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান
স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সুনামগঞ্জ শহরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মানববন্ধন হয়েছে। পৌর শহরের ডি.এস রোডে অনুষ্ঠিত এই মাদকবিরোধী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন আয়োজনে সহযোগিতা করে সুনামগঞ্জ বন্ধুসভা। মানববন্ধনে ‘মাদককে না বলো - মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’, ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়–ন’সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নিয়ে দাঁড়ান অংশগ্রহণকারীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন লেখক-গবেষক সুখেন্দু সেন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কানিজ সুলতানা, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহসভাপতি মুজাহিদুল ইসলাম, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ রাজু আহমেদ, বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার, সাধারণ স¤পাদক তাজকিরা হক তাজিন। লেখক সুখেন্দু সেন বলেন, আমরা ভয়ের মধ্যে আছি। আমাদের একটি প্রজন্ম মাদকের হুমকিতে আছে। মাদকের বিস্তার চরম আকার ধারণ করেছে। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতেই হবে। সমাজকর্মী কানিজ সুলতানা বলেন, মাদক একটা জীবন, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের আশেপাশে এ রকম অসংখ্য উদাহরণ আছে। তাই পরিবারে সচেতনতা বাড়াতে হবে। মাদকাসক্ত সন্তানকে দূরে নয়, পরম মমতায় কাছে টেনে সুস্থ করে তুলতে হবে। নারীনেত্রী গৌরি ভট্টাচার্য বলেন, আমরা মাদকমুক্ত সমাজ চাই। এ জন্য সচেতনতা, সামাজিক প্রতিরোধের সঙ্গে দরকার তেমনি আইনের কঠোর প্রয়োগ। মাদক ব্যবসাযী, মাদকের উৎসগুলো ধ্বংস করে দিতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ পাল, শাহজাহান আলম সিদ্দিকী ও আশরাফুজ্জামান বাবলু, বন্ধুসভার সহসভাপতি দীপ্ত তালুকদার, মহিলা পরিষদ নেত্রী তৃণা দে, বন্ধুসভার অনিক দাস, দুর্জয় তালুকদার উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী