সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

যাদুকাটা ও শিমুল বাগান রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি কামরুল

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১৫:১৯ পূর্বাহ্ন
যাদুকাটা ও শিমুল বাগান রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি কামরুল
স্টাফ রিপোর্টার :: যাদুকাটা নদীর দুই তীর, এশিয়ার বৃহত্তম শিমুল বাগান, নির্মাণাধীন যাদুকাটা সেতু ও নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। গত ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা তার একটি চিঠি সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিতে এমপি কামরুজ্জামান কামরুল উল্লেখ করেন, তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী বালু ও পাথরের জন্য বহুল পরিচিত। নদীর তীরে প্রায় তিন হাজার গাছ নিয়ে গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান, যেখানে বর্ষা ও বসন্তে লাখো পর্যটকের সমাগম ঘটে। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার যোগসাজশে রাতের অন্ধকারে নদীর তীর কেটে অবাধে বালু বিক্রি করে যাচ্ছে। এমপি কামরুল জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ দু-এক দিন অল্প সময়ের জন্য নদীর তীরে উপস্থিত হয়ে দায়সারা দায়িত্ব পালন করে চলে যায়। ফলে বালু লুটের কার্যক্রম থামছে না। এতে হুমকির মুখে পড়েছে যাদুকাটা নদীর নির্মাণাধীন সেতু, শিমুল বাগান, লাউড়েরগড়, ঘাগটিয়া, গড়কাটি ও বিন্নাকুলি বাজারসহ বেশ কয়েকটি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কিছু দিনের মধ্যেই কয়েকটি গ্রামসহ সেতু ও শিমুল বাগান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করেন। চিঠির শেষে এমপি কামরুজ্জামান কামরুল যাদুকাটা নদী, শিমুল বাগান, নির্মাণাধীন সেতু ও নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম রক্ষায় নিয়মিত নৌ-পুলিশের বিশেষ দল অথবা প্রয়োজনে কোস্টগার্ড মোতায়েন করে পুলিশি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা