সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে বিশেষ গুরুত্ব

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২২:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক। বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক জানান, নতুন অর্থবছরের জন্য সর্বমোট আয় ধরা হয়েছে ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। তিনি বলেন, এটি একটি সময়োপযোগী ও উন্নয়নমুখী বাজেট। পৌর নাগরিকরা সময়মতো পৌর কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আরও জানান, ‘২৫ শহর স্যানিটেশন প্রকল্প’ (বৈদেশিক ঋণ অর্থায়ন আলোচনাধীন)-এর আওতায় শহরতলীর বুড়িস্থল এলাকায় আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া ‘বাংলাদেশের প্রবৃদ্ধি করিডোরের রূপান্তর ও শহরগুলোর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় আরও ১০ কোটি টাকার উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন। পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, পৌরসভার প্রতিটি উন্নয়নমূলক কর্মকা-ে সব শ্রেণি-পেশার নাগরিকের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা, সম্ভাব্য ব্যয় ৩০ কোটি ১২ লাখ ৬২ হাজার ৫৪৫ টাকা এবং উদ্বৃত্ত ছিল ৫ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। বাজেট অধিবেশনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল