সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ কর্তৃক প্রতিষ্ঠিত আত্মশুদ্ধিমূলক ও মানবিক সংগঠন হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ'র সার্বিক সহযোগিতায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে প্রায় সাড়ে ৪ শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম শামীম আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম রাসেল, ডা. সিরাজুল ইসলাম খায়ের, শিক্ষক সাইফুল ইসলাম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। জরুরি সময়ে রক্তের প্রয়োজন হলে দ্রুত সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবিক সমাজ গঠনে তরুণদের এমন কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ'র যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন এলাকায় ব্যাপক প্রশংসা লাভ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী