সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

উন্নয়নের নামে দুর্ভোগ নয়, পরিকল্পিত বাস্তবায়ন জরুরি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৪৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৪৩:৪২ পূর্বাহ্ন
উন্নয়নের নামে দুর্ভোগ নয়, পরিকল্পিত বাস্তবায়ন জরুরি
উন্নয়ন মানেই মানুষের জীবনকে সহজ করা। কিন্তু সেই উন্নয়নকাজ যদি মানুষের দৈনন্দিন জীবনকে দীর্ঘ সময়ের জন্য দুর্বিষহ করে তোলে, তাহলে পরিকল্পনা ও বাস্তবায়নের প্রশ্ন সামনে চলে আসে। বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাঁও থেকে চৌরাস্তা পর্যন্ত নির্মাণাধীন উড়াল সড়ক প্রকল্পে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত না করেই একটি সেতু ও দুটি কালভার্ট ভেঙে ফেলার ঘটনা এমনই একটি উদ্বেগজনক উদাহরণ। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প নিঃসন্দেহে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের মৌলিক নীতি হলো- কাজ চলাকালে জনভোগান্তি সর্বনি¤œ পর্যায়ে রাখা। অথচ এখানে সেই নীতির সুস্পষ্ট ব্যত্যয় ঘটেছে। বর্ষা মৌসুমে বিকল্প সড়ক বা ডাইভারশন ছাড়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ায় হাজার হাজার মানুষ প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়ছেন। এই সড়ক শুধু একটি স্থানীয় রাস্তা নয়; এটি বিশ্বম্ভরপুর, ধনপুর, বাদাঘাটসহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী, চাকরিজীবী এবং রোগী পরিবহন - সব ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। যোগাযোগ ব্যাহত হওয়ার ফলে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণেও অনাকাক্সিক্ষত ঝুঁকি তৈরি হয়েছে। কোনো উন্নয়ন প্রকল্প মানুষের মৌলিক চলাচলের অধিকারকে এমনভাবে ব্যাহত করতে পারে না। প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্যে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছে। তবে প্রশ্ন হলো, এই ব্যবস্থা কাজ শুরুর আগেই কেন নেওয়া হলো না? প্রকল্প পরিকল্পনার সময় কি বর্ষা মৌসুম, স্থানীয় বাস্তবতা এবং মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় আনা হয়নি? যদি বিবেচনায় আনা হয়ে থাকে, তাহলে বাস্তবায়নে এমন অব্যবস্থাপনা কেন ঘটল? অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে- জনস্বার্থই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। উন্নয়নকাজের কারণে মানুষকে সাময়িক অসুবিধা মেনে নিতে হতে পারে, কিন্তু সেই অসুবিধা যেন অবহেলা, সমন্বয়হীনতা বা অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে অযথা দীর্ঘস্থায়ী না হয়। বিকল্প রাস্তা নির্মাণ, অস্থায়ী সেতু স্থাপন, পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় - এসব বিষয় প্রকল্প বাস্তবায়নের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। বিশ্বম্ভরপুরের বর্তমান পরিস্থিতি দেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্যও একটি শিক্ষা। উন্নয়নের গতি যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন উন্নয়নের মান ও মানবিকতা। শুধু প্রকল্পের কাজ শেষ করাই সাফল্য নয়; কাজ চলাকালেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যতটা সম্ভব সচল রাখা প্রশাসন, প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সমান দায়িত্ব। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর ডাইভারশন বা বিকল্প যাতায়াত ব্যবস্থা চালু করবে এবং বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে ভবিষ্যতের সব অবকাঠামো প্রকল্পে এমন পরিস্থিতি এড়াতে পরিকল্পনা, তদারকি ও জবাবদিহি আরও শক্তিশালী করা হবে। উন্নয়ন মানুষের জন্য - মানুষকে দুর্ভোগে ফেলার জন্য নয়; এই সত্যটি বাস্তবায়নের প্রতিটি ধাপে প্রতিফলিত হওয়াই এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী