সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০৯:২২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০৯:২২:২০ পূর্বাহ্ন
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার :: ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা। মানববন্ধনে তারা বলেন, পিলখানা হত্যাকা-ে যেসকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত ও কারাবন্দী করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি ও সবধরনের সরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করতে হবে। তারা বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। মিথ্যা ষড়যন্ত্র থেকে মুক্তি দিয়ে বিডিআর সদস্যদের অতিদ্রুত চাকরি ফিরিয়ে দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক সাবেক বিডিআর সদস্য ফরিদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার হুমায়ুন কবির, জেলা সহ-সমন্বয়ক সিপাহী বশির আহমেদ, সিপাহী আবুল কাসেম, সিপাহী আবদুল কাদির প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু