সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৯:০৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:০৩:৩১ পূর্বাহ্ন
জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন
স্টাফ রিপোর্টার :: সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাস¤পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বুধবার (১ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সোলার প্যানেল স্থাপনার উদ্বোধন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থাপিত সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত হবে। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও সম্প্রসারিত হবে। উদ্বোধন শেষে দেশের কল্যাণ, টেকসই জ্বালানি ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়ন কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের এ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ ব্যয় হ্রাস এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমাতেও এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি