সুনামগঞ্জ , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী দেড় বছর ধরে অচল অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০ তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান ধর্মঘট জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে: বাণিজ্যমন্ত্রী সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব, বিলীনের পথে ছয় গ্রাম ৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর ‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে : শফিকুর রহমান ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা : মৎস্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের বাজারে নজর রাখবে এআই, জানালেন বাণিজ্যমন্ত্রী পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট চূড়ান্ত প্রস্তুতিতে ইসি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল হতে পারে

নতুন ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
নতুন ভবনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অনানুষ্ঠানিক যাত্রা শুরু
শান্তিগঞ্জ প্রতিনিধি :: দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ভবনে অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শান্তিগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় দোয়া ও মিলাদের মাধ্যমে ভবনটির অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা এম. ইলিয়াছ আলী। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ভবনের নির্মাণকাজ অসমাপ্ত থাকায় এটি ব্যবহারের বাইরে ছিল। সম্প্রতি নবনির্বাচিত কমিটির উদ্যোগে ভবনের সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। যদিও ভবনের কিছু কাজ এখনও বাকি রয়েছে, তবুও সাংগঠনিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে সাংবাদিকদের উপস্থিতিতে ভবনটির অনানুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারি বরাদ্দ এবং সবার সহযোগিতায় অবশিষ্ট কাজ সম্পন্ন করে শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ স¤পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক স¤পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ স¤পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর স¤পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী, কার্যনির্বাহী সদস্য কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ এবং প্রতিষ্ঠাকালীন দপ্তর স¤পাদক এম এ বারিক। প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। ২০১১ সালে জয়কলস ইউনিয়নের তেঘরিয়া গ্রামের গোপেন্দ্র কুমার দাশ ও অতুলকৃষ্ণ দাশ প্রেসক্লাবের নামে চার শতাংশ জমি দান করেন। পরে ২০১৯ সালে তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের ৩০ লাখ টাকার বরাদ্দে তিনতলা ভিত্তিবিশিষ্ট একতলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালে তৎকালীন জেলা প্রশাসকের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন হলেও ২০২২ সালে প্রায় ৭৫ শতাংশ কাজ স¤পন্ন হওয়ার পর নির্মাণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। গত ১৭ জুন নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দাতার আর্থিক সহযোগিতায় ভবনের অবশিষ্ট কাজ আবারও শুরু করা হয়। সেই ধারাবাহিকতায় অসমাপ্ত ভবনেই প্রেসক্লাবের অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ স¤পাদক হোসাইন আহমদ বলেন, সরকারি ও বেসরকারি অনুদানের মাধ্যমে ভবনটির অবশিষ্ট কাজ দ্রুত স¤পন্ন করে এটিকে একটি আধুনিক ও যুগোপযোগী প্রেসক্লাবে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী