সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক

জগন্নাথপুরে ফিলিং স্টেশন উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১৫:২৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ফিলিং স্টেশন উদ্বোধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে রহমান ফিলিং স্টেশন উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের পয়েন্টে রহমান ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়। রহমান ফিলিং স্টেশনের মালিক যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী হাজী সুন্দর আলী, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম। এ সময় নুরুল ইসলাম, লুৎফুর রহমান, কয়েছ উদ্দিন, হাজী চান মিয়া, আজমল হোসেন মিঠুসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিলিং স্টেশনের মালিক যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বড়বড় শহরে অসখ্য ফিলিং স্টেশন রয়েছে। তবে জগন্নাথপুর উপজেলায় কোন ফিলিং স্টেশন না থাকায় দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগে ছিলেন জগন্নাথপুরের যানবাহন চালকেরা। এমনও হয়েছে, শুধু গাড়ির জ্বালানী তেল-গ্যাসের জন্য সিলেট ও সুনামগঞ্জে জগন্নাথপুর থেকে খালি গাড়ি নিয়ে যেতে হতো তাদের। তাই জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের কাক্সিক্ষত প্রত্যাশা পূরণে রহমান ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়েছে। রহমান ফিলিং স্টেশন পরিচালকারীদের মধ্যে আজমল হোসেন মিঠু আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি কার্যক্রম শুরু হয়ে যাবে। আর জ্বালানী তেল-গ্যাস সংকটে কষ্ট পেতে হবে না জগন্নাথপুরবাসীকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট

নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট