সুনামগঞ্জ , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে : শফিকুর রহমান ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা : মৎস্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের বাজারে নজর রাখবে এআই, জানালেন বাণিজ্যমন্ত্রী পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট চূড়ান্ত প্রস্তুতিতে ইসি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল হতে পারে নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি হাসপাতাল চত্বরে দীর্ঘ দিনের জমে থাকা বর্জ্য অপসারণ : স্বস্তিতে রোগী-স্বজন জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত বিকল্প পথ ছাড়াই ভাঙা হল ব্রিজ-কালভার্ট : ৭ কিলোমিটার সড়কে ভোগান্তি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জাউয়াবাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল

জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:২৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:২৯:৫২ পূর্বাহ্ন
জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক ::
জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড দল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যেই তারা রাজনীতি করছেন। তবে শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তারা ধারণ করেন, তা বাংলাদেশের মানুষের চাওয়া বা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত অভিযোগ করছে সরকার নাকি জুলাই সনদ মানেনি। অথচ সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে - কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে হয়নি। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বাস্তবায়ন করবে বলেও সেখানে উল্লেখ আছে। তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্তও সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল জামায়াতকে। কিন্তু তারা সেই পথে না গিয়ে ১১ দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি বেছে নিয়েছেন। তবে এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি। বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ স¤পাদক পয়গাম আলীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট

পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট