জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার
- আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৭:৪৬:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৭:৪৬:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত নয়াহালট গ্রামের চাঁন মানিকের ছেলে আইনুল হক এবং মৃত ফজল আমিনের ছেলে সেজুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তাদের প্রত্যেককে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
একই অভিযানে থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার নুরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা শিকদারের ছেলে সুমন শিকদার (৩৫)কেও গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী বলেন, গ্রেপ্তার হওয়া তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ