সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন
বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ওবায়দুল হক সভাপতি এবং বাকী বিল্লাহ আখঞ্জী সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বর্ণা দাস ও রণদয় সরকার, যুগ্ম সাধারণ স¤পাদক এম. এ. ইমরান, অর্থ স¤পাদক নিপেশ সরকার, প্রচার স¤পাদক মমিনা আক্তার, দপ্তর স¤পাদক আনহার সাকিব এবং নির্বাহী সদস্য শ্রাবণী চৌধুরী, স্বপ্নীল দাস আকাশ ও মাহবুবা জেবা। নবনির্বাচিত সভাপতি ওবায়দুল হক বলেন, সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী এক বছরের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, বিশ্বজনকে একটি মানবিক ও আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশ ও বিশ্বদরবারে পরিচিত করে তুলতে পারব। একই সঙ্গে সুনামগঞ্জে যে ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, নতুন কমিটির নেতৃত্বে তা আরও বেগবান হবে। এর আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের অর্থ স¤পাদক বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সদস্য সুজিত দাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাশ, অপূর্ব সরকার, নিউটন সরকার, প্রিয়ম সরকার, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম ফাহিম, সাধারণ স¤পাদক সোলাইমান আহমদ কামরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা