সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট

শাহিন মিয়া কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:০৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:১০:৪৮ পূর্বাহ্ন
শাহিন মিয়া কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ উন্নয়নকর্মী মো. শাহিন মিয়া। সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শেরগুল আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নমিতা রানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত সভাপতি শাহিন মিয়া বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে শাহিন মিয়া সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সুনামগঞ্জ জেলায় এ বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা

ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা