সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী

ধর্মপাশায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:২২:৪৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সারাদেশে চলমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ধর্মপাশা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন অর রশীদ শান্ত, উপজেলা যুবদলের সভাপতি শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল রহমান মজুমদার, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী এবং পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অলিউজ্জামান তালুকদার অলি। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল

যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল