সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

যারা গুম-খুনের সাথে লিপ্ত ছিলেন, তাদের বিচার হবে : জেলা জামায়াত আমির

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০৯:৩২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০৯:৩২:৪০ পূর্বাহ্ন
যারা গুম-খুনের সাথে লিপ্ত ছিলেন, তাদের বিচার হবে : জেলা জামায়াত আমির
জামালগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন, মহান আল্লাহ হযরত মোহাম্মদ (সা.)-কে আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন। আমাদেরকে হযরত মোহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও নেতৃত্ব অনুসরণ করতে হবে। কালো, সাদা যাই হোক যোগ্যতার মাধ্যমে নেতা নির্বাচন করতে রাসুল (সা.) আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেন, কোটি কোটি টাকা খরচ করে যারা দেশে বিদেশে বাড়ি-গাড়ি করেছেন তারা আজ কোথায়? ৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে বিজয়ের পর কাউকে খুঁজে পাওয়া যায় নাই। কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, আর কেউ দেশে আত্মগোপনে লুকিয়ে আছেন। আইজিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গুম-খুনের সাথে লিপ্ত ছিলেন, তাদের বিচার হবে। তারা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ফ্যাসিস্ট সরকারের হুকুম বাস্তবায়ন করেছে। ফ্যাসিস্ট হাসিনা তার বাবা ও পরিবারের জন্য এদেশের জনগণের টাকা ইচ্ছে মতো খরচ করেছে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর এদেশে আনুষ্ঠানিকভাবে সিরাতুন্নবী (সা:) মাহফিল করতে দেওয়া হয়নি। নবীর নামে কোন গবেষণা করে একটি টাকাও খরচ করা হয়নি। অথচ মুজিব শতবর্ষের নামে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন যারা শহীদ ও আহত হয়েছেন তাদের জন্য আমরা সকলে মিলে দোয়া করি। বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমিতে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি ও মজলিশে সুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি রাশেদুল হক জিসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলাসহ সকল ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন