সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৭:৫৮ পূর্বাহ্ন
জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আগের মাসের তুলনায় কমলেও চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। গত জুন মাসে জেলার ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সিলেট বিভাগের চার জেলায় মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১১টি দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত, মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত এবং হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন পথচারী, ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি ও টমটম চালক-আরোহী এবং ৯ জন বিভিন্ন যানবাহনের চালক ছিলেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগার ঘটনাও প্রাণহানির কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। নিসচার প্রতিবেদনে আরও বলা হয়, সিলেট বিভাগের সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেলেও সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার ঘাটতি, শৃঙ্খলার অভাব এবং অনিয়মের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সুনামগঞ্জে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়িয়েছে। উল্লেখ্য, এর আগের মাস মে-তে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু