সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী

জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৭:৫৮ পূর্বাহ্ন
জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আগের মাসের তুলনায় কমলেও চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। গত জুন মাসে জেলার ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সিলেট বিভাগের চার জেলায় মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১১টি দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত, মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত এবং হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন পথচারী, ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি ও টমটম চালক-আরোহী এবং ৯ জন বিভিন্ন যানবাহনের চালক ছিলেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগার ঘটনাও প্রাণহানির কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। নিসচার প্রতিবেদনে আরও বলা হয়, সিলেট বিভাগের সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেলেও সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার ঘাটতি, শৃঙ্খলার অভাব এবং অনিয়মের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সুনামগঞ্জে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়িয়েছে। উল্লেখ্য, এর আগের মাস মে-তে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল

যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল